Welcome to Crown Laboratories
1352, College Road, East Jurain, Dhaka-1204
  • Welcome to Crown Laboratories
  • 1352, College Road, East Jurain, Dhaka-1204
  • Mobile: 01716-379606, 01819-441471
  • Email: crownlab1995@gmail.com
  • CrownLab
  • Call Us: 01716-379606, 01819-441471

Crown Laboratories

থানকুনি পাতার উপকারিতা

এতে আছে প্রচুর ভিটামিন সি তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মুখের ব্রণ দুর করে। মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী। সর্দির জন্য উপকারী। পেটের অসুখে থানকুনির ব্যবহার আছে। আমাশয়ে ভাল কাজ করে। সাময়িকভাবে কাশি কমাতে সাহায্য করে। গলা ব্যাথার জন্য উপকারি বর্তমানে রূপসচেতন তরুণ-তরুণীদের কাছে কে-বিউটি বা কোরিয়ান বিউটি খুবই জনপ্রিয় একটি ট্রেন্ড। কোরিয়ান স্কিনকেয়ার সামগ্রী আজকাল অনেকেই ব্যবহার করছেন। একটু খেয়াল করলে দেখবেন, সেখানে খুবই জনপ্রিয় একটি উপাদান হলো সেনটেল্লা এশিয়াটিকা বা থানকুনিপাতার নির্যাস। এ ছাড়া জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড এসটি লডারও বহুদিন ধরে এই উপাদান ব্যবহার করে আসছে, তবে সিকা (Cica) নামে। জনপ্রিয় আন্তর্জাতিক বিউটি ব্লগার হাইরাম এবং জেমস ওয়েলশ তাদের স্কিনকেয়ার নিয়ে বানানো ভিডিওতে বারবার এই সেনটেল্লা এশিয়াটিকার কথা বলেন। কী আছে এই সেনটেল্লা এশিয়াটিকায়?
থানকুনি আমাদের অতি পরিচিত এক ভেষজ উদ্ভিদ। খেতের আইল, পুকুরপাড় বা জলার ধারে হরহামেশাই বেড়ে উঠতে দেখা যায় অসাধারণ ওষধিগুণসম্পন্ন এই উদ্ভিদকে। থানকুনির বৈজ্ঞানিক নাম Centella Asiatica। অঞ্চলভেদে থানকুনিকে অনেকে আদাগুনগুনি, টেয়ামানিক, আদামনি, ঢোলামনি নামেও চিনে থাকবেন। ক্ষত সারাতে, পেটের অসুখ ভালো করতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে থানকুনিপাতার ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকে। তবে এর পাশাপাশি সৌন্দর্যচর্চায়ও কিন্তু এই থানকুনিপাতা দারুণ এক উপাদান।

ত্বকের সতেজতায়
থানকুনিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড। তাই থানকুনিপাতার নির্যাসসমৃদ্ধ সৌন্দর্যপণ্য ক্লান্ত ভাব দূর করে আমাদের ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।
ব্রণের উপদ্রব কমাতে এবং দাগ দূর করতে